March 30, 2026, 1:21 am
সর্বশেষ সংবাদ:
ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ টালিউড তারকা রাহুল মারা গেছেন ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন ববি হাজ্জাজের ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, সরকারি স্থাপনায় হামলায় গ্রেফতার ২ বিদ্যুতের প্রিপেইড মিটারের প্রোগ্রাম পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই স্বাধীনতার প্রকৃত লক্ষ্য : ঢাবি উপাচার্য উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব, পুলিশের ব্যাপক লাঠিচার্জ স্পিকারের সহধর্মিণী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে সংসদে মোনাজাত করলেন চিফ হুইপ

ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত

Reporter Name
  • Update Time : Sunday, March 29, 2026
  • 18 Time View

তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ইরানের কাছে এর ক্ষতিপূরণ চেয়েছে দেশটি। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এই দাবি জানান।

আনোয়ার গারগাশ লিখেছেন, উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের আগ্রাসনের যেকোনো রাজনৈতিক সমাধানে কয়েকটি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। এর মধ্যে রয়েছে ভবিষ্যতে হামলা রোধে স্পষ্ট গ্যারান্টি, একে অপরকে আক্রমণ না করার নীতি এবং বেসামরিক জনগোষ্ঠী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার বিপরীতে ইরানের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান।

উপদেষ্টা গারগাশ দাবি করেন, যুদ্ধ শুরু হওয়ার আগে তেহরান তার প্রতিবেশীদের বিভ্রান্ত করেছিল এবং বর্তমানে তারা পরিকল্পিত আগ্রাসন দেখাচ্ছে। তিনি ইরানকে এমন একটি শাসনব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যা বর্তমানে ‘উপসাগরীয় আরব নিরাপত্তার জন্য প্রাথমিক হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধ আজ ৩০তম দিনে গড়িয়েছে। এর আগে ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছিল। সেই দাবির পাল্টা জবাবে এবার সংযুক্ত আরব আমিরাতও ইরানের কাছে তাদের শিল্প ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com