August 27, 2026, 2:38 am
সর্বশেষ সংবাদ:

‘ইশকে মোস্তফা’য় মুখর টিএসসি, ‘তাজদারে হারাম’ থেকে ‘নবী মোর পরশ মণি’

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 18 Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচ্ চত্বরে ‘ইশকে মোস্তফা’ শিরোনামে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি, ঢাবি শাখা। বুধবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সিলসিলা ব্যান্ডের শিল্পীরা ঐতিহ্যবাহী নাতে রাসুল পরিবেশন করেন। অনুষ্ঠানের একপর্যায়ে ‘তাজদারে হারাম’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ এবং ‘নবী মোর পরশ মণি’-এর মতো জনপ্রিয় সব নাতে রাসুল ও ইসলামী সংগীতের সুর মূর্ছনায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের ঢাবি শাখার সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী তার বক্তব্যে বলেন, হামদ-নাত ও মিলাদ আমাদের লোকজ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। গ্রাম বাংলার এই সমৃদ্ধ সংস্কৃতিকে পুনরায় সমাজে প্রতিষ্ঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই আয়োজন শেষে দাঁড়িয়ে মিলাদ পাঠ করা হয় এবং সবশেষে উপস্থিতদের মাঝে হালুয়া-রুটি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com