August 18, 2026, 6:23 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের কমিটি গঠন ও পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 8 Time View
11

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা দক্ষিণের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার কেরানীগঞ্জের একটি রেস্টুরেন্টে আয়োজিত পরিচিতি সভা ও শপথ গ্রহণের মাধ্যমে এই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। সংগঠনটির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি মোহাম্মদ শাহীন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান পরিস্থিতির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি এবং ১৮০ দিনের সময়সীমা পার হওয়ার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, উচ্চকক্ষ গঠনের বাধ্যবাধকতা উপেক্ষা করার মাধ্যমে জনমতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com