August 30, 2026, 1:10 pm
সর্বশেষ সংবাদ:
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট রাজধানীতে চলবে সর্বোচ্চ ৪ যাত্রীর অটোরিকশা, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আস্থা ও বিশ্বাসের: স্বাস্থ্যমন্ত্রী জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন ফুটবলারদের বিভিন্ন খেলার উন্নয়নে কাজে লাগাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: নাসীরুদ্দীন জ্বালানি সংকটেও ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চ করবে জামায়াত!

ঈদের দিন শিলাবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস

Reporter Name
  • Update Time : Thursday, March 19, 2026
  • 77 Time View

নিউজ ডেস্ক:
বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার সম্ভবনা রয়েছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করবে। তবে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশে সকাল ও সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের আভাস রয়েছে। রাজধানী ঢাকাতেও ওই দিন হতে পারে কালবৈশাখী।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) পুরো দেশের ওপর দিয়ে দুইবার (সকালের দিকে একবার ও সন্ধ্যার পরে আর একবার) শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঈদের দিন ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি জানান, ঈদের পূর্বের দিন মধ্যরাতের পরে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর সৃষ্টি হয়ে বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশ ত্যাগ করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি বিশ্লেষণ কর জানান, এই ধরনের কালবৈশাখী ঝড়ের ক্ষেত্রে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলো; সকাল ৬টার পর থেকে সকাল ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের জেলাগুলো এবং সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে। ফলে সম্ভাবনা রয়েছে যে ঢাকা শহরের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে ঠিক ঈদের দিন সকাল ৭টার পর থেকে সকাল ১০টার মধ্যে।

পলাশ জানান, আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে নিদিষ্ট করে বলা যাচ্ছে না যে ঈদের দিনে ঢাকা শহরের ওপর দিয়ে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি অতিক্রম করবে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ঈদের পূর্বের দিন ও ঈদের পরের দিনও প্রায় সরা দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com