July 1, 2026, 10:09 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

ঈদে ফাঁকা ঢাকায় শূন্যের কোটায় গণপরিবহন

Reporter Name
  • Update Time : Saturday, March 21, 2026
  • 59 Time View
71

ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে ঢাকা ছেড়েছে বিপুল সংখ্যক মানুষ। এতে করে ঢাকা হারিয়েছে তার চিরচেনা ব্যস্ত রূপ। মেগাসিটির প্রায় সব সড়কই এখন ফাঁকা।

রাস্তায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও প্রায় নেই বললেই চলে। ফলে ঈদের দিন যারা গণপরিবহন ব্যবহার করে ঢাকার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে চান, তারা পড়ছেন চরম বিড়ম্বনায়।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার অধিকাংশ সড়কই ফাঁকা। সড়কে কিছু ব্যক্তিগত গাড়ি দেখা গেলেও গণপরিবহন খুব কমই চোখে পড়ছে। তবে ব্যাটারিচালিত অটোরিকশার অভাব নেই। গণপরিবহনের পরিবর্তে অনেকেই এসব অটোরিকশা ব্যবহার করছেন।

ঝিগাতলা বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষা করছিলেন যাত্রী আব্দুল মান্নান। তিনি রামপুরায় যাবেন। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেও কোনো বাস পাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এ এলাকায় একটি হোস্টেলে একা থাকি। ঈদের পর আমার একটি পরীক্ষা রয়েছে, তাই ছুটিতে বাড়ি যাইনি।

ধানমন্ডি ২৭ নম্বরে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন কামাল হোসেন, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঈদের নামাজ শেষে সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন তিনি।

তিনি বলেন, ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, মিরপুরগামী কোনো বাস পাচ্ছি না। ঈদের ছুটির কারণে এমনটি হচ্ছে। স্বাভাবিক সময়ে এতোক্ষণে একাধিক বাস পাওয়া যেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com