August 24, 2026, 3:27 am
সর্বশেষ সংবাদ:
মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি

ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 2 Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখার উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, এই দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভার আয়োজন করতে হবে। যেখানে ইসলামে শান্তি, সৌহার্দ্য, মানবাধিকার, নারী অধিকার এবং বিশ্বভ্রাতৃত্বের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রম আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ীই মূলত এই নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে। এ সংক্রান্ত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি-বেসরকারি সকল স্থাপনার পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com