August 24, 2026, 4:35 am
সর্বশেষ সংবাদ:
জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঢাবির দুই হলে এআই বিষয়ক কর্মশালা একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে, দেখে নিন একনজরে সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ আগে রাজনৈতিক লাইন ঠিক করুন, তারপর বক্তব্য দিন ঢাবি থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থী স্থানান্তরের সিদ্ধান্ত মেট্রোরেলের নিচে সিসি ক্যামেরা আছে কি না, জানতে চান হাইকোর্ট ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি

এই সময়ে এআই সম্পর্কে জ্ঞানার্জন খুবই গুরুত্বপূর্ণ: আতিকুর রহমান

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 8 Time View

বর্তমান যুগকে ‘পোস্ট-নরমাল টাইম’ আখ্যা দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্‌দীন হল মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির আয়োজনে ‘ডিমিস্টিফাইং এআই’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি তরুণ প্রজন্মকে এআই শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়ায় নেতৃত্বের যোগ্যতা অর্জনের তাগিদ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আতিকুর রহমান তিনটি ‘সি’ বা মূলমন্ত্র অনুসরণের পরামর্শ দেন— কান্ট্রি (দেশপ্রেম), কনফিডেন্স (আত্মবিশ্বাস) এবং কারেজ (সাহস)। দেশের সমৃদ্ধির জন্য তরুণদের আত্মবিশ্বাসী ও সাহসী হওয়ার পাশাপাশি সবসময় দেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া মালয়েশিয়ার মতো রাজনৈতিক দলগুলোর নিজস্ব রিসার্চ উইং গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ জানান, তারা ‘বাংলাদেশপন্থা’ আদর্শে বিশ্বাসী এবং দেশের তরুণদের দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে চান। এই লক্ষ্যে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে এআই প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক কর্মশালার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com