October 26, 2026, 8:41 pm
সর্বশেষ সংবাদ:
রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগপূর্তি উদযাপন প্রযুক্তি, কৃষি ও হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ চুক্তিতে অর্থসচিব থাকছেন খায়েরুজ্জামান মজুমদার ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণা শেষ আজই, বিজিবি মোতায়েন বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়: এনসিপি নেত্রী ডা. মিতু

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026
  • 139 Time View

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। জনরায়ে সেটি পাশ হলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন আলোচিত এই নেত্রী।

আজ সোমবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেরিফায়েড আইডিতে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করে পোস্ট দিয়েছেন ডা. মিতু।

তিনি লিখেছেন, ‘ছবিতে আমার হাতে যে লিফলেটটা ওটাতে লেখা দেশের চাবি আপনার হাতে।’

তিনি পোস্টে বলেন, একটা কথা মনে পড়লেই ভীষণ কষ্ট লাগে। তখন নিজেকেই বেইমান মনে হয়। আমি বাড়ি বাড়ি গিয়ে ‘দেশের চাবি আপনার হাতে’ লেখা লিফলেট নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। মা-চাচি-খালাদের বসিয়ে বসিয়ে বুঝিয়েছি ‘হ্যাঁ’ ভোট দিলে তাদের সন্তানের চাকরির ক্ষেত্রে দলীয়করণ থাকবে না, যোগ্যরাই সুযোগ পাবে। বলেছি, চাইলেই আর কেউ খুন করে ক্ষমা পাবে না, রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। বলেছি, কেউ দু’বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

তিনি আরও লিখেন, আজ সেই মানুষগুলোর সামনে আবার দাঁড়ানোর কথা ভাবলেই ভয় লাগে। মনে হয় তারা হয়তো বলবে ‘হ্যাঁ হ্যাঁ, অনেক দেখছি… কিছুই তো বদলায়নি। আগেও যেমন ছিলাম, এখনো তাই। ’

ডা. মিতু উল্লেখ করেন, যুগে যুগে আমরা পরিবর্তনের স্বপ্ন নিয়ে এগিয়ে যাই, আর বারবার কিছু লোভী বেইমান সেই স্বপ্নগুলো ভেঙে দেয়। দেশ পরিবর্তনের স্বপ্ন অধরাই রয়ে যায়। এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com