August 27, 2026, 5:21 am
সর্বশেষ সংবাদ:
ঘুস নেন দুই ঠিকাদারের থেকে, রেট বেশি দেখে কাজ দেন ইইডি প্রকৌশলী গাইবান্ধা এসপির বাসভবনের টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল দুইজনের, এলাকাবাসীর সড়ক অবরোধ নির্যাতন থামছেই না, ‘রাগ করতে করতে ক্লান্ত’ পাকিস্তানি তারকারা পাওনা টাকার জেরে চার মাসের শিশুকে অপহরণের অভিযোগ এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা ‘মহানবী (সা.)-এর শিক্ষা মানুষকে শান্তির পথে পরিচালিত করে’ বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ চেয়ারে বসা নিয়ে রাবিতে তুলকালাম, দুই বিভাগে দফায় দফায় সংঘর্ষ-ভাঙচুর

এক বাড়িতেই বিদেশি পিস্তল-চাইনিজ কুড়াল! অভিযানে চাঞ্চল্যকর দৃশ্য

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 8 Time View

খুলনার টুটপাড়া এলাকার দারোগাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে তিনটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দোতলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির ভাড়াটিয়া খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসানকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় তল্লাশি চালিয়ে পিস্তল ছাড়াও ৬টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং দুটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে ওই এলাকায় মাসুদ শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্র ধরেই এই অভিযানের পরিকল্পনা করা হয় এবং শেষ পর্যন্ত অস্ত্রসহ বাড়ির বাসিন্দাদের হেফাজতে নেওয়া হয়। বর্তমানে উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com