August 30, 2026, 6:07 pm
সর্বশেষ সংবাদ:
বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি বেঁচে আছেন, নাকি মৃত? ১৩ বছরেও যে প্রশ্নের উত্তর মেলেনি গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী

এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে: জাহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 224 Time View

নিজের ফেসবুক স্ট্যাটাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রতি সংহতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘এক হাদিকে থামিয়ে দিলেই আন্দোলন থেমে যাবে—এমনটা যারা ভাবছে, তারা ভুল করছে। এক হাদি থেকে হাজারো হাদি তৈরি হবে।’

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে কীভাবে চলতে হয় এবং মনের অব্যক্ত ভাষাকে কীভাবে শব্দে রূপ দিতে হয়—তা শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। তার ভাষায়, হাদি ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শিখিয়েছেন এবং সমাজে সুশীলতার মুখোশে লুকিয়ে থাকা ভণ্ডামির চরিত্র উন্মোচন করেছেন।

জাহিদুল ইসলাম আরও লেখেন, ‘তাগুতের উত্তরসূরীরা মনে করেছে, একজন হাদিকে হত্যা করলেই তাদের পথে আর কোনো বাধা থাকবে না। কিন্তু তারা জানে না—হাদিরা কখনো মরে না।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন এবং ফিরে এসে দেখবেন, অসংখ্য তরুণ তার রেখে যাওয়া কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

স্ট্যাটাসে তিনি দেশে চলমান সংকটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যারা শাহাদাতের আদর্শে অনুপ্রাণিত এবং বিশ্বাসে দৃঢ়, তারা কখনো পরাজিত হতে পারে না। তিনি দাবি করেন, ইতিহাসের প্রতিটি বাঁকে তারা আরও সংগঠিত হবে এবং নিজেদের আদর্শিক অবস্থান থেকে সরে যাবে না।

স্ট্যাটাসের শেষাংশে কবি আল মাহমুদের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই আন্দোলনের যাত্রা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং অনন্তকালের দিকে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com