July 1, 2026, 12:06 am
সর্বশেষ সংবাদ:
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন জুলাই অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা, ঋণের ১৬ কিস্তি পরিশোধ ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে: গভর্নর সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন, বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 11 Time View
14

নিউজ ডেস্ক:
‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে লুট হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। তবে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা লুট হলেও পুলিশ উদ্ধার করেছে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুন) সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইসলামী ব্যাংকের এটিএম বুথে এ লুটের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম।

‎সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, এটিএম বুথ থেকে টাকা লুটের পর অভিযোগ করে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। সেই অভিযোগের ভিত্তিতে লুট হওয়ার টাকা উদ্ধারে নামে পুলিশ।

অভিযান সম্পর্কে এসআই মাহমুদুল হাসান বলেন, ‘সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়—ব্যাংকের নিরাপত্তা কর্মী সুকৌশলে বুথের মধ্যে টাকা সংরক্ষণ করা বক্সের একটি নকল চাবি বানিয়ে নেয়। পরে বুথ থেকে টাকাগুলো লুট করে রংপুরে পালিয়ে যায়। এর পরপরই তার ব্যক্তিগত মোবাইল ও পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।’

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা
রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী
এসআই বলেন, ‘কিন্তু অভিযুক্ত নিরাপত্তাকর্মীর কললিস্টের সূত্র ধরে খোঁজ মেলে তার ‘পরকীয়া প্রেমিকার’। সেই সূত্র ধরে জানা যায়—শনিবার (২৭ জুন) রংপুররের মেট্রোপলিটন এলাকায় টাকাভর্তি ব্যাগ নিয়ে বিয়ের উদ্দেশ্যে সেই ‘পরকীয়া প্রেমিকার’ জন্য অপেক্ষা করছেন তিনি।’

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে এটিএম বুথের নিরাপত্তা কর্মী আইয়ুব আলীকে আটক করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। এ সময় তার ব্যাগের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা পাওয়া যায়।

‎মামলার এজাহার অনুযায়ী, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা বিরতিতে যাওয়ার সময় বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় এক লাখ টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

ওসি মো. মহিনুল ইসলাম বলেন, চুরি হওয়া ১৭ লাখ টাকার মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। আইয়ুব আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, লুট হওয়া থেকে যে টাকাগুলো খরচ করেছেন তার মধ্য থেকে কিছু টাকা পরকীয়া প্রেমিকাকে দিয়েছেন। অবশিষ্ট অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com