October 26, 2026, 11:17 pm
সর্বশেষ সংবাদ:
স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা ‘বিএনপি সরকারকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারী কারাগারে বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’ বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ঢাকায় শুরু হলো ৮ম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 231 Time View

নিউজ ডেস্ক:
জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে ত্রিশটি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে দশের নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। যা নিয়ে ফের উত্তাল হতে পারে দলটির অন্দরমহলে।

যদিও নির্বাচনি কৌশলের কারণে এখনই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। জামায়াত চায়, জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, তাদের সঙ্গে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে। কিছু কিছু আসনে ইতোমধ্যে জামায়াতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদেরকে ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সঙ্গে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে ওই সকল আসনে। যেহেতু অনানুষ্ঠানিক সমঝোতা কিছু দিনের মধ্যে হয়ে যাবে, তখন আমার ধারণা জোটের সকল শরিক একসঙ্গে এক মার্কার জন্য প্রচারণা চালাবে। তখন এই বিভ্রান্তি বা এই প্রশ্ন কেটে যাবে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, সংগঠন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের ওপর আমরা কিন্তু অটল থাকি। যেদিন আমাকে আমার সংগঠন বলল, এই আসনটা আমরা জোটকে ছেড়ে দেবো, আমি নির্দ্বিধায় এটা মেনে নিয়েছি। আমরা যাকে প্রার্থী করেছি, তার মনোনয়নপত্র বাছাইয়ে আমি গিয়েছি এবং উনাকে আমি সহযোগিতা করবো। দু’দলই অবশ্য জোটবদ্ধভাবে নির্বাচনে লড়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পর বুঝা যাবে কে থাকবে, থাকবে না। আমরা আপ্রাণ চেষ্টা করবো, যে জোটটা আমরা করেছি সেই জোটটার মাধ্যমে আমরা যেন নির্বাচনটা সম্পন্ন করতে পারি। এতে জামায়াতের যদি কিছু ছাড় দিতে হয়, তা দেবে।

সরোয়ার তুষার বললেন, আনুষ্ঠানিক ঘোষণা যখন আসবে তখন আমরা দেখতে পাবো। এখন এই সংখ্যাটা পুরোপুরি সেটেল হয় নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com