August 18, 2026, 8:06 am
সর্বশেষ সংবাদ:
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত

এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের নিন্দা

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 9 Time View
12

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি এবং জামায়াতে ইসলামী। শনিবার রাতে পৃথক বিবৃতিতে দল দুটির পক্ষ থেকে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা এ হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপির কর্মীদের দায়ী করলেও, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে।

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায় ধানগড়া বাজার এলাকায়, যেখানে একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নির্বাচন নিয়ে স্থানীয়দের সঙ্গে সংসদ সদস্যের বিরোধের জেরে উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, এলাকাবাসী টিটিসি স্থাপনের স্থানটি উপজেলা পরিষদের নিকটবর্তী স্থানে করার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সংসদ সদস্য নিজের এলাকা চান্দাইকোনায় এটি স্থাপনের জন্য ডিও লেটার দেন। স্থানীয়দের এই ক্ষোভ থেকেই হামলার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com