August 18, 2026, 5:32 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 9 Time View
12

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী আলমগীর হোসেন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, এমপিকে হত্যাচেষ্টা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট রায়গঞ্জ উপজেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন সংক্রান্ত এক সভা শেষে বের হওয়ার সময় এমপি আয়নুল হকের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। যদিও এ ঘটনায় এমপি অক্ষত ছিলেন, তবে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পরপরই স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, তাদের ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়ানো হয়েছে এবং হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com