July 1, 2026, 1:45 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

এমপি মো. শাহজাহানের মধ্যস্থতায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের ক্ষমা করলেন অধ্যক্ষ

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 53 Time View
94

শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও কলেজে ভাঙচুরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাদের বুকে টেনে নিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. শাহজাহানের উদ্যোগে শনিবার শনিবার (২ মে) বিকেলে অধ্যক্ষের কক্ষে এই ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে শিক্ষকেরা যখন মধ্যাহ্নভোজে ছিলেন, তখন ছাত্রদলের একদল নেতাকর্মী কলেজে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে এক শিক্ষক আহত হন এবং অন্যদের হুমকি দেয়া হয়। ওই ঘটনার পর শিক্ষকেরা জরুরি সভা করে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ ৮ দফা দাবি জানান।

এরপরই ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে কলেজের সিনিয়র সহসভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহসভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহসাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয় এবং সাবেক সভাপতি আকবর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

আজ কলেজে গিয়ে এমপি শাহজাহান শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং ছাত্রদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ছানা উল্যা বলেন, ‘আজ এমপি স্যার এসেছেন। ছাত্ররা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেছে। তারা তো আমার ছাত্রই, আমি কিছু মনে রাখিনি।’

সংসদ সদস্য মো. শাহজাহান বলেন, ‘ছাত্ররা যে কাজটি করেছিল তা মোটেও কাম্য নয়। আমি বলব, ছাত্র ও শিক্ষকের মধ্যে কোনো রাজনীতি থাকা উচিত নয়। যারা ছাত্র তারা কেবলই ছাত্র, আর শিক্ষকরা সবার পরম শ্রদ্ধেয়।’

এ সময় কলেজের অন্যান্য শিক্ষক এবং ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এমপির এই উদ্যোগের ফলে ক্যাম্পাসে গত কয়েক দিন ধরে চলা অস্থিরতা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com