July 18, 2026, 3:19 am
সর্বশেষ সংবাদ:
সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত বিগত সংসদ ‘রাবার স্ট্যাম্প’ ছিল, এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে: ডেপুটি স্পিকার আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রকৌশলীদের শুধু স্মার্টনেস নয়, সততাও থাকতে হবে: জামায়াত আমির সৌদিতে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: বিদ্যুৎমন্ত্রী মেসি-ইয়ামালের সেই ভাইরাল ছবি নিয়ে ইউনিসেফের পোস্ট বাংলাদেশের আকাশে দেখা যাবে গ্রহের মেলা, উল্কাপাত ও সামার ট্রায়াঙ্গল

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 20 Time View
25

নিউজ ডেস্ক:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস‍্যসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমপি হাসনাত আবদুল্লাহকে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে তাঁরা দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করা হয়।

এতে আরও বলা হয়, একটি মহল চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক একটি বিষয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক মন্তব্য করেছেন, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির পক্ষ থেকে তাঁকে সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তাঁরা যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে চান। এর ব্যত্যয় ঘটলে উপজেলা বিএনপি ‘দাঁতভাঙা জবাব’ দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী তাঁর অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে সমালোচনা করার অধিকার তাঁর রয়েছে। তবে সেই সমালোচনা শালীন ও সৌজন্যমূলক হওয়া উচিত। অন্যথায় উপজেলা বিএনপি রাজনৈতিকভাবে তার জবাব দেবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com