October 24, 2026, 1:38 am
সর্বশেষ সংবাদ:
সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত সৌদিতে ১৪১ ফ্লাইট প্রভাবিত, ভোগান্তিতে ২১ হাজার ৯৩৩ যাত্রী মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস প্রবাসীকল্যাণমন্ত্রী বললেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে’ মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতকে কাজ করতে হবে: জুবায়ের ময়মনসিংহে চুরখাই খালের মরণদশা: দখল-বর্জ্যে বন্ধ পানিপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরে ১ হাজার ৬৮০ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে দুই সমুদ্রবন্দর পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি পাহাড়ের জাতিগোষ্ঠীকে বাঙালি বলার অধিকার কারও নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, এক নাবিক নিহত

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 57 Time View

ইরানের দাবি অনুযায়ী কাসপিয়ান সাগরে শনিবার (২৫ জুলাই) সকালে তাদের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তেহরান বলেছে এই ঘটনার ফলে একজন নাবিক প্রাণ হারিয়েছেন এবং আরেকজন আহত হয়েছেন, যা তারা তীব্রভাবে প্রতিবাদ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, এ হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদে থাকা ৪ নম্বর দফার বিধান লঙ্ঘন এবং একটি আগ্রাসী পদক্ষেপ যা চলমান সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে কিয়েভ দায় স্বীকার করায় এটি ইরানের বিরুদ্ধে ইউক্রেনের ‘উসকানিমূলক ও বৈরী’ নীতির ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা যাচ্ছে।

তেহরান দাবি করেছে যে তারা রাশিয়া-ইউক্রেন সংঘাতে কোনো পক্ষ নয় এবং এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে পরিবেচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে। ইরান বলেছে সংশ্লিষ্ট সব পক্ষ পূর্ব ইউরোপে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়ে কিয়েভকে জবাবদিহির আওতায় আনুক এবং আন্তর্জাতিক আইনের আলোকে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে নিজেদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার অধিকার সংরক্ষণ করবে—সঙ্গে সতর্ক করেছে যে ইউক্রেন ও তার সমর্থকদের এই সামরিক অভিযানের সম্ভাব্য পরিণতির দায় বহন করতে হবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com