July 1, 2026, 4:32 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুন, আগুন ছড়িয়ে যাওয়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 143 Time View
158
খাগড়াছড়ির মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মূল বাজারে আগুনের এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নিতে পারেনি সংশ্লিষ্টরা।
এদিকে বাজারের আশপাশে জনবসতি ও বসতবাড়ি রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার মসজিদের সামনে প্রায় ৮-১০ টি দোকান পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা বাড়ছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও আগুন নিভছে না। পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস পৌঁছালেও কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির ওপর নির্ভর হয়ে আছে সবাই।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে প্রচুর বৃষ্টি ও সরু সড়ক ও স্পীড ব্রেকার থাকায় যেতে বেগ পেতে হয়েছে। রাত ১ টা ৪০ মিনিটের দিকে খবর পান তারা।
তিনি আরও বলেন, জেলা সদর থেকে মহালছড়ি উপজেলার দূরত্ব ও পাহাড়ি পথ হওয়ায় যেতে সময় লেগেছে। রাত ১টা ৩০ মিনিটের দিকে গাড়ি পৌঁছালেও সেখানে পানির উৎসের সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাপকভাবে কাজ করা যাচ্ছে না। যে উপায়েই হোক আগুন নিয়ন্ত্রণের জন্যে চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী এই পরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com