খাদ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।একইসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ওই একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মো. আব্দুল বারী, যিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও দেখাশোনা করছেন।
7
খাদ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রিতা। এতদিন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
একইসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে তিনি এই নতুন দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ওই একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন মো. আব্দুল বারী, যিনি একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়েরও দেখাশোনা করছেন।