August 18, 2026, 7:17 am
সর্বশেষ সংবাদ:
র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে জড়িত

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026
  • 25 Time View
41

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা মডেল মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটিয়া-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়ার জীবন এক অনন্য সংগ্রামের ইতিহাস। তার এই রাজনৈতিক আদর্শ ও চেতনা আজও দলমত নির্বিশেষে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। দলীয় শীর্ষ নেতৃত্বসহ নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন খোরশেদ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com