July 1, 2026, 5:36 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৯ গরু কুরবানি বিএনপি নেতার

Reporter Name
  • Update Time : Saturday, May 30, 2026
  • 59 Time View
69

বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৯টি গরু কুরবানি দেওয়া হয়েছে। শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কুরবানি দিয়েছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

ওয়ার্ডে ওয়ার্ডে কুরবানি দেওয়া এ গরুর মাংস তিনি নিজ হাতে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে থেকে এই এলাকায় প্রথম পশু কুরবানি দিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসা ও অনুকরণীয় হয়ে উঠেছেন বিএনপি নেতা জুলফিকার আলী।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য বৃহস্পতিবার আমরা পরিবার-পরিজন নিয়ে ঈদুল আজহার কুরবানি দিয়েছি। আর শুক্রবার ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি গরু কুরবানি দিয়েছি। আমাদের আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া ছাড়া এটাই আমাদের প্রথম কুরবানি। তাই তার রুহের মাগফেরাত কামনায় তার পক্ষ থেকে এই কুরবানি দিয়েছি আমি।

তিনি আরও বলেন, এর আগে বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন সময়ে তার সুস্থতা কামনায় জানের সদকা স্বরূপ বেশ কয়েকটি পশু এতিম ও গরিবের মাঝে বিলিয়ে দেই।

সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকবার মোংলায় এসেছেন। তার রাজনীতি আমাদের কাছে অনুকরণীয়; আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখছি। তাকে স্মরণ রাখতেই আমার এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com