August 28, 2026, 11:04 am
সর্বশেষ সংবাদ:
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯১, কোন এলাকা থেকে কতজন কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ

খুলনায় পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 184 Time View

দলীয় আদর্শ পরিপন্থি কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

রবিবার (২৩ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি–আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

তবে দুজনের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও পুনর্বহাল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com