October 26, 2026, 12:37 am
সর্বশেষ সংবাদ:
তারেক রহমানের ভালোর জন্যই আমরা সংবিধান সংস্কার পরিষদ চাইছি: নাহিদ ইসলাম ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান ১০ দিনে ৪ মহাদেশে ৪ নির্বাচন, বড় পরীক্ষার মুখে গণতন্ত্র ‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে

খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দু’জনকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 157 Time View

নিউজ ডেস্ক:
খুলনায় প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলায় রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে হাসিব ( ৩১) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর পৌঁনে ১টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত ফজলে রাব্বি রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌঁনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান, আর হাসিব গুরুতর আহত হন।

নিহত রাজনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে জানান, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের সন্দেহ, পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ধারণা, শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীরাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com