ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মশাল মিছিল করার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের প্রায় পৌনে দুই মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।ভিডিওটি জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। তিনি গণমাধ্যমকে জানান, তার নির্দেশেই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান,...
4
ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মশাল মিছিল করার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলের প্রায় পৌনে দুই মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওটি জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে। তিনি গণমাধ্যমকে জানান, তার নির্দেশেই ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি তার জানা নেই তবে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।