August 27, 2026, 10:43 pm
সর্বশেষ সংবাদ:

ঘোড়ার মাংস বিক্রির চক্রের সঙ্গে যোগসাজশ, ছাত্রদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 7 Time View

জামালপুরে ঘোড়ার মাংস কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৩ আগস্ট, যখন জামালপুরের নরুন্দি এলাকায় ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ বেশ কয়েকজনকে স্থানীয়রা আটক করে। অভিযোগ রয়েছে, আটক চার সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলে নিয়ে গিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে ছেড়ে দেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান। যদিও বহিষ্কৃত এই নেতা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তবে জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান শুমিল জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব সবদিক যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com