July 3, 2026, 4:26 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

Reporter Name
  • Update Time : Wednesday, January 14, 2026
  • 106 Time View
124

চট্টগ্রাম বন্দরে নিয়োগ দেওয়া হয়েছে গেজেটভুক্ত ৯ জুলাইযোদ্ধাকে। বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১২ জানুয়ারি তাদের সঙ্গে চুক্তি সম্পাদনের পর এ নিয়োগ কার্যকর করা হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন– আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই গেজেটভুক্ত জুলাইযোদ্ধা।

নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, প্রশাসন বিভাগ, নৌ বিভাগ, নৌ প্রকৌশল বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, জুলাইযোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তাদের বেতন হবে থোক বরাদ্দ থেকে আউটসোর্সিং নীতিমালা মেনে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা আদেশে জানানো হয়, বন্দরের কাজের স্বার্থে জুলাইযোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী বা সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com