March 16, 2026, 1:50 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম ‘সালাহউদ্দিন আহমেদের সেই বক্তব্য আজ ভাইরাল হয়েছে’ মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে জরুরি অস্ত্রোপচার! পবিত্র লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রোমাঞ্চকর জয়ে সুখবর পেল বাংলাদেশ

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 110 Time View

সিলেটের ওসমানীনগরে শিপন আহমদ নামের এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় কেশবপুর সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত শিপন (২৫) উপজেলার দয়ামীর ইউপির রাইকদারা (গাংপাড়) গ্রামের আশরফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। গত শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে শিপন তার বড় বোনের অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাদিপুর ইউপির চাতলপাড় কেশবখালী নদীর দক্ষিণপাড়ে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও পিবিআই লাশের সুরতহাল করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পরিবারের সদস্যরা লাশটি শিপনের বলে শনাক্ত করেন। নিহত শিপনের কানের নিচে ও বুকের বামপাশে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।

পুলিশ ধারণা, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শিপনকে ভাড়া করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশাচালক শিপন হত্যার ঘটনায় এখানো কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com