July 1, 2026, 2:04 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চীনের সহায়তায় বন্ধ কলকারখানা চালু করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 76 Time View
87

নিউজ ডেস্ক:
বাংলাদেশ সরকার চীনের সহায়তায় দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারলেই কাঙ্খিত ফলাফল পাওয়া সম্ভব। সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের কারিগরি ও বিনিয়োগ সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাফল্যের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে পরিবেশবান্ধব বা ‘সবুজ কারখানা’র সংখ্যা বাড়ছে। বিনিয়োগকারীরা এক্ষেত্রে একটি টেকসই আন্দোলনের সূচনা করেছেন এবং আগামীতে এই খাতে সবুজায়ন আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে চীন ও বাংলাদেশের ৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় গ্রিন টেক্সটাইল ও আধুনিক প্রযুক্তির নানা দিক তুলে ধরা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com