July 3, 2026, 12:00 pm
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়া সরকারের মূল অঙ্গীকার: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Monday, January 26, 2026
  • 170 Time View
184

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক ক্ষণ।  আমরা আশাবাদী বহুদিন পর উৎসবমুখর পরিবেশে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।  নির্বাচন শেষে জনগণের ভোটে যারাই নির্বাচিত হয়ে আসবেন আমরা তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করব।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের প্রাচীনতম সাতকানিয়া চৌকি আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশা করছি আগামী দিনের গভর্মেন্ট খুব ভালো হবে।  আবার খারাপও হতে পারে। আমাদের কাঙ্ক্ষিত সরকার নাও হতে পারে।  তাই ভালো আশা করব, তবে খারাপের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনের শাসন অনুপস্থিত থাকলে মব জাস্টিস কালচার তৈরি হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর।  জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের মূল অঙ্গীকার।  বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।  সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ। শতবর্ষী এই আদালত ভবনের অবকাঠামোয় আমূল পরিবর্তন আনা হবে। এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি মো. সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সাঈদ আহছান খালিদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক, সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অ্যাডভোকেট এএম ফয়সাল, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুজন পালিত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com