July 2, 2026, 2:36 am

জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025
  • 157 Time View
163

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাতে হল প্রভোস্ট অধ্যাপক ড. @ambertravelholic আঞ্জুমান আরার হাতে এসব উপহার হস্তান্তর করেন ছাত্রদলের নেতারা।

বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক-চতুর্থাংশ বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই এবং ইসলামিক বই, পাঁচশ প্লেট ও পাঁচশ মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, বারোশ স্যানিটারি ন্যাপকিন এবং পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ।

উপহার সামগ্রী পেয়ে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকা জানান, এসব সামগ্রী তাদের পড়াশোনা, স্বাস্থ্যবিধি এবং হলের পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রীরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর একটি প্রতীক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।

এ সময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং রুমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com