October 24, 2026, 8:20 pm
সর্বশেষ সংবাদ:
অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন? হেমন্তে বারান্দা ও ছাদবাগানে গাছের যত্ন যেভাবে নেবেন পরিবর্তন হচ্ছে কমিউনিটি ক্লিনিকের নাম, চিকিৎসক সংকটে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মন্ত্রীর ফেসবুকে সাংবাদিকদের নিয়ে মন্তব্য, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির ‘কথামতো’ চলার পুরস্কার পেলেন ইউসুফ পাঠান এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : Friday, August 28, 2026
  • 51 Time View

সিরাজগঞ্জ শহর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মিন্টু শেখ একটি মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি ওই মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় স্লোগান প্রদান করা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের অনুমোদনেই এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com