August 18, 2026, 4:06 pm
সর্বশেষ সংবাদ:

জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 2 Time View
5

চট্টগ্রাম মহানগরীর ক্রমবর্ধমান নাগরিক সংকট নিরসনে দ্রুত ও টেকসই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার নগরের দেওয়ানবাজার কার্যালয়ে আয়োজিত বিশেষ কর্মপরিষদ বৈঠকে নেতারা অভিযোগ করেন, জলাবদ্ধতা, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব সমস্যার সমাধানে খাল-নালা দখলমুক্ত করা ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বৈঠকে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দলটির নেতারা বলেন, লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সহনীয় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সংগঠনের তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com