August 26, 2026, 8:06 am
সর্বশেষ সংবাদ:

জামায়াতের এমপির সঙ্গে সংরক্ষিত আসনের এমপির বাগযুদ্ধ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 7 Time View

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নতুন একটি পরিদর্শন কক্ষের উদ্বোধনকে কেন্দ্র করে সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে সংরক্ষিত আসনের এমপির নাম না থাকায় এবং তাকে প্রধান অতিথি না করায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার সময় উপস্থিত অতিথিরা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়েন। সংরক্ষিত আসনের এমপি বিলকিস ইসলাম নামফলকে শুধু আব্দুল মুনতাকিমের নাম থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি জাতীয় সংসদে তোলার হুমকি দেন। অন্যদিকে, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম পাল্টা যুক্তিতে বলেন, পরিদর্শন কক্ষটি সকল সংসদ সদস্যের জন্য উন্মুক্ত হলেও এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের কারণে সেখানে স্থানীয় এমপির নাম থাকাটাই স্বাভাবিক। দলবল নিয়ে এসে এমন আচরণ করা অনভিপ্রেত বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com