August 20, 2026, 5:09 pm
সর্বশেষ সংবাদ:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার এখনো ভোট দেননি মির্জা আব্বাস, রুমিন ফারহানা ও গাজী নজরুল ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর চুরির অভিযোগে বিএনপি-আ’লীগ নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ বিকেলেই মিলবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল: চিফ হুইপ রাষ্ট্রপতি পদে ভোট দিলেন মির্জা ফখরুল, সুযোগ নেই অলি আহমদের সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের প্রত্যাশা মির্জা ফখরুলের

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে: নুর

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 3 Time View
6

জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পায়, তবে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদী আচরণ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রনেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে সোহান আহত হন। নুর অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় জামায়াতের নেতারা ক্ষমতার প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখাচ্ছেন এবং বর্তমান সরকারকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করছেন।

এ সময় নুর জামায়াত নেতা আমির হামজার কঠোর সমালোচনা করে বলেন, তিনি বিভিন্ন সময়ে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এসব কর্মকাণ্ডকে জামায়াত সরাসরি প্রশ্রয় দিচ্ছে বলে তিনি দাবি করেন। প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ধর্মীয় লেবাসে জামায়াতের নেতারা যেসব ন্যাক্কারজনক কাজ করছেন, তা ইসলামের মূল চেতনার পরিপন্থী। তাই তাদের অবিলম্বে নিজেদের নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটি ব্যবহার বন্ধ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com