দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক শপথ নেওয়ার পূর্বেই বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুমদের আত্মার শান্তি কামনায় সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। জানা গেছে, রাষ্ট্রপতির দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণের প্রস্তুতি পর্বের অংশ হিসেবেই তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।