August 26, 2026, 7:04 pm
সর্বশেষ সংবাদ:
২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: আজাদ অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলে অগ্রাধিকার স্কুল ফিডিং ৬৫ হাজার গ্রামে শুরু হচ্ছে: ববি হাজ্জাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

জুলাই সনদে বিএনপি স্বাক্ষরিত পাতা সরিয়ে নেওয়া হয়েছে: রিজভী

Reporter Name
  • Update Time : Thursday, October 30, 2025
  • 123 Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলনে বিজয়ের পথ সুগম করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ-অভ্যুত্থান পরবর্তী ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষরিত কপি থেকে বিএনপির স্বাক্ষরিত পাতা বদল করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল, সেই পাতা বদল করে ঐকমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে। দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে।

বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের অন্ধ গফুরের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, একটা ফ্যাসিবাদী আমল সরে গিয়েছে। বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার আমল। বিরোধীদল যেন কথা বলতে না পারে, সেই আমল সরে গেছে। ওই আমলে মানুষ ফিসফিস করে কথা বলত। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর লড়াই করেছেন।

জানা যায়, রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিক (৭৯) ট্রেনে ফেরি করে বাদাম, নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি গফুর মল্লিকের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বিএনপি নেতাকর্মীদের। তারই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গফুর মল্লিককে ১ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com