March 15, 2026, 7:23 pm
সর্বশেষ সংবাদ:
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ৮২৭ মিলিয়ন ডলারের জরুরি সামরিক তহবিল অনুমোদন দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও আশুলিয়ায় মরদেহ পোড়ানোর দায়ে এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড যুদ্ধের মধ্যেই বিশ্বনেতাদের হুঁশিয়ারি দিল ইরান সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার বিএনপি নেত্রীর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক ইরানে ধরা পড়ল ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক, গ্রেফতার ২০ নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

জেবুর কথা উল্লেখ করে তারেক রহমানের কাছে কয়েকটি দাবি দীপনের

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025
  • 122 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরেছেন। অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড নির্মাতা দীপংকর দীপন। তারেক রহমান দেশে ফেরার এই সময়ে তার কাছে প্রাণীদের কয়েকটা চাওয়া দাবি ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে ঢাকা অ্যাটাকখ্যাত নির্মাতা লিখেছেন, আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। তিনি বলেন, সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন, সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছে— তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবনরক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী। প্রাণীদের প্রতি আমারও খানিকটা ভালোবাসা আছে।

প্রধানমন্ত্রীর প্রত্যাশা জানিয়ে দীপংকর দীপন বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন— বাংলাদেশে পথকুকুর-ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশু-পাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি হোক, প্রতিটি জেলায় যার শাখা থাকবে। তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকবে। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে বলে জানান দীপংকর দীপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com