July 1, 2026, 4:27 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

জ্বালানির দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করা হয়েছে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 41 Time View
49

নিউজ ডেস্ক:
জ্বালানির মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটে চাচার নির্যাতনে নিহত চার বছর বয়সী শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশের বর্তমান অবস্থা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, জনগণ যে ধরনের পরিবর্তন ও সুশাসন প্রত্যাশা করেছিল, বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না।

শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।’

এ সময় শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

সফরকালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি সিলেটে অবস্থান করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com