July 2, 2026, 9:22 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না: স্বাস্থ্য উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 193 Time View
244

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, হাসপাতালে ডাক্তারদের রুম হয়েছে, নার্সদের রুম হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব- এ জায়গাগুলোকে কখনও ‘পার্টি অফিস’ বানিয়ে ফেলবেন না। এটা পার্টির জায়গা না, এটা দলের জায়গা না। এটা চিকিৎসার জায়গা, ‘ডিসকাসনের’ জায়গা। এখানে সমস্যা সমাধানের জায়গা। সেটা যেই দলের হোক না কেন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পরিদর্শন শেষে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের হাতে সময় বেশি দিন নেই। ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। এই স্বল্প সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ, অধ্যাপক এওয়াই এমডি জাফর ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com