August 24, 2026, 5:53 am

ডিবি সেজে প্রতারণা, ঠাঁই হলো কারাগারে

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 3 Time View

দিনাজপুরের খানসামায় ডিবি পুলিশ সেজে প্রতারণা করার দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর থানার আশরাফুল ইসলাম সরকার এবং মানিক হোসেন।

অভিযানকালে তাদের কাছ থেকে অবৈধভাবে রাখা দুটি ওয়্যারলেস সেট, তিনটি মোবাইল ফোন, ব্যাংকের চেক এবং এটিএম কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এই প্রতারক চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com