August 18, 2026, 1:43 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল, মাজার নিয়ে যা বললেন তিনি

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 66 Time View
60

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেজ থেকে কল রেকর্ডটি ছাড়া হয়।

এতে এক গণমাধ্যমকর্মীর সাথে ডিসি মো. সারওয়ার আলমের কথা বলতে শোনা যায়।

ওই গণমাধ্যমকর্মী মাজারের টাকাগুলো কী করা হবে জানতে চাইলে ডিসি মো. সারওয়ার আলম বলেন, ‘এখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও একটি অলংকার পাওয়া গেছে আর প্রশাসনের ফান্ড থেকে ৫ লাখ টাকা দিয়েছি।

এটা জেলাপ্রশাসক ও ওয়াক্‌ফ ইন্সপেক্টরের যৌথ অ্যাকাউন্টে রাখা হয়েছে। আমরা চেয়েছিলাম এখানে মাজার কমিটির একজনকে রাখার জন্য। কিন্তু সে সুযোগ হয়নি। ৩ জনের যৌথ অ্যাকাউন্ট চেয়েছিলাম। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ও ওয়াক্‌ফ ইন্সপেক্টর যৌথ অ্যাকাউন্টে সোনালি ব্যাংকে রাখা হয়েছে।

খরচ কি হবে কি না হবে সেটা পরবর্তী প্রশাসক, নেতৃবৃন্দ, মন্ত্রীরা আছেন তারা যেমন চায় পলিসি ঠিক করবেন।’

এছাড়া বিদায়ের অনুভূতি জানতে চাইলে ডিসি মো. সারওয়ার আলম বলেন, ‘আমি সত্যিই খুব ভাগ্যবান দেশের মানুষের এতো ভালোবাসা পেয়েছি। জীবণে এর চেয়ে বেশি আর কিছু লাগে না। তাদের জন্য কিছুই করতে পারি নাই। হয়তো চেষ্টা করেছি কিছু কিন্তু কিছু করতে পারি নাই। তারা আমাকে এতো ভালোবাসা দিয়েছে। আমাকে সারাজীবণের জন্য ঋণী করে ফেলেছে। যখনই সুযোগ পাবো না কেন ইনশাআল্লাহ চাকরিতে থাকি বা যেখানেই থাকি না কেন চেষ্টা করবো দেশবাসীর জন্য কিছু একটা করতে ইনশাআল্লাহ। সিলেটবাসীর কথা আমার মনে থাকবে।’

উল্লেখ্য, সিলেটে দায়িত্ব পালনকালে মো. সারওয়ার আলম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। সর্বশেষ সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ এবং শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা ও নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি।

গত ২১ জুন সিলেট শাহজালাল (র.) মাজারে নতুন দানবাক্স স্থাপন এবং মাজার ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক ও আলোচনার মধ্যে মো. সারওয়ার আলমকে সিলেটের ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই প্রত্যাহারের ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ তৈরি হয় এবং সাধারণ মানুষ তার পুনর্বহালের দাবি তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com