August 28, 2026, 2:09 am
সর্বশেষ সংবাদ:
প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা সাবেক সচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল স্পিকারকে চিঠি: উন্নয়ন কাজে সংরক্ষিত এমপিদের তদারকিতে আপত্তি ৬৭ সংসদ সদস্যের

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায় আজ

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 76 Time View

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায় আজ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ রায় দেবেন সর্বোচ্চ আদালত। এর মাধ্যমে জানা যাবে, ১৪ বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আদৌ ফিরছে কি না, আর ফিরলেও কী আঙ্গিকে ফিরবে এবং কবে থেকে ফিরবে।

এর আগে, গত ১১ নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য রেখেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস শুনানি হয়।
রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত। তত্ত্বাবধায়ক বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com