October 13, 2026, 3:45 pm
সর্বশেষ সংবাদ:
চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছর কারাদণ্ড তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত বঙ্গোপসাগরে স্যাটেলাইট দিয়ে নজরদারি করতে চায় সরকারি কোম্পানি, ব্যয় ৬০০ কোটি টাকা সৈয়দপুর রেলকারখানায় কোচ সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী, কাজ বন্ধের নির্দেশ প্রবাসীদের সম্পদের বিরোধ নিষ্পত্তিতে গঠিত হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল: আইনমন্ত্রী মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের হেনস্তায় যুবশক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 17 Time View

জাতীয় ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সংসদ সদস্যবৃন্দ। এছাড়া বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভার শুরুতে গত বৈঠকের কার্যবিবরণী কিছু সংশোধনীসহ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেখানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভূমিকা ও লক্ষ্য পুনর্ব্যক্ত করে বলা হয় যে, বিটিভি কোনো বাণিজ্যিক চ্যানেল নয় বরং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ একটি জনকল্যাণমূলক মাধ্যম। তাই প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য আরও সুনির্দিষ্ট করা জরুরি বলে মন্তব্য করেন কমিটির সদস্যরা।

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের খবরের আনুপাতিক হারের চেয়ে ঘটনার গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে বেশি প্রাধান্য দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। কোনো বিশেষ দিনে বিরোধী দলের কোনো গুরুত্বপূর্ণ ও জনস্বার্থের সংবাদ থাকলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রচার করতে হবে বলে বৈঠকে মতামত উঠে আসে। বিটিভির অনুষ্ঠানমালার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ও মানসম্মত অনুষ্ঠান প্রচার করা যায়।

মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিগত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি অতীতে বিভিন্ন সময়ে বাতিল করা অনুষ্ঠান ও কর্মসূচির পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয়েছে। দাপ্তরিক কার্যক্রমের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর সর্বাত্মক গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com