August 18, 2026, 1:37 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

তরেসকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, জানা গেল আসল কারণ

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 54 Time View
78

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে রীতিমতো ইতিহাসের পাতায় উঠে গেছেন ফেররান তরেস। এবার তিনি পেয়েছেন ট্রাম্পের অভ্যর্থনাও। তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে উন্মুক্ত বাসে চড়ে উদযাপনে মেতে ওঠেন ফেররান তরেস। স্পেনের রাস্তায় ঘুরে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। সেই সময় তার মাথায় ছিল একটি টুপি। সেই টুপিতে লেখা ছিল একটি বিশেষ স্লোগান। এই স্লোগানটি প্রথম ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যামেরায় ধরা পড়ে, টুপির পেছনে লেখা ছিল, ‘মেক স্পেন গ্রেট এগেইন।’ এই বিষয়ে হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, তরেস তার কথাকে নিজের মতো করে ব্যবহার করেছেন, এটা তার ভালো লেগেছে। ট্রাম্প বলেন, ‘সে দারুণভাবে সম্মান দেখিয়েছে। আমার মনে হয় সে খুব ভালো উদ্দেশ্য নিয়ে এটা করেছে, আমরা এর জন্য কৃতজ্ঞ।’

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের জন্য এই স্লোগান ব্যবহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই স্লোগানটি সংক্ষেপে ‘মাগা’ নামেও পরিচিত। নির্বাচনি প্রচারণার সময় এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি তার দলের একটি প্রতীকেও পরিণত হয়।

চ্যাম্পিয়ন ফরোয়ার্ডের এই ভঙ্গি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। তিনি বলেন, ‘আমরা এটা করে দেখিয়েছি, আমরা আমেরিকাকে মহান করে তুলেছি। এখন আমরাই বিশ্বের সেরা দেশ।’

২০২৬ বিশ্বকাপে স্পেনের খেলা আটটি ম্যাচেই মাঠে নেমেছিলেন ফেররান তরেস। তবে পুরো টুর্নামেন্টে তিনি গোল করেন মাত্র একটি। আর সেই গোলটি আসে ফাইনালে, আর্জেন্টিনার বিপক্ষে। এ ছাড়া প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে একটি অ্যাসিস্টও করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com