July 3, 2026, 9:30 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 146 Time View
172

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

রোববার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথক এই দুটি সাক্ষাৎ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেল ৫টায় গুলশান কার্যালয়ে প্রথমে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাক্ষাৎ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

এ দুই সাক্ষাতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কীভাবে কাজ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আগামীতে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কীভাবে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তাছাড়া বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে দুই রাষ্ট্রদূতের আগ্রহ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com