October 24, 2026, 6:04 pm
সর্বশেষ সংবাদ:
এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ শেষ ১৭ বলে ৪৬ রান করে জিতল ভারত বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা মেটালিক শাড়ি এবং সাদামাটা সাজে রানির আভিজাত্য, দেখুন ৬টি ছবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ এক টাকায় চার লাউ, অথচ ঢাকায় ৪০ টাকা পিস: সিন্ডিকেট নিয়ে ক্ষোভ ডাকসু ভিপির সাদপন্থিরা আর কখনো টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না

তারেক রহমানের সঙ্গে যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 56 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারেক রহমান যুবদল নেতাদের প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জানান, সরকার গঠনের পর এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এর আগে একই স্থানে বগুড়া জেলা, থানা এবং সিটি করপোরেশনের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারেক রহমান। স্থানীয় নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থী যেন না থাকে, সে বিষয়ে তিনি কঠোর বার্তা দিয়েছেন। আসন্ন নির্বাচনগুলোতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করতে এবং সাধারণ মানুষের মধ্যে দলের জনপ্রিয়তা বাড়াতে কার্যকরী কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com