July 1, 2026, 4:58 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে জনতার ঢল

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 122 Time View
146

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় মগ্ন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বামুটিয়া গ্রামের পাড়া-মহল্লা, দোকান-পাট ঘুরে ভোটারদের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতার জানান দিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।

গণসংযোগে ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, ওমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর খাঁন, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তাক আহমেদ খাঁন, মহিচাইল ইউনিয়ন যুবদল সহ-সভাপতি আতিক মুন্সি, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মহিচাইল ইউনিয়ন বিএনপি নেতা খলিলুর রহমান মজুমদার, মনিরুল হক প্রধান, উপজেলা শ্রমিকদল আহবায়ক আবুল খায়ের মৃধা, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, যুগ্ম আহবায়ক সোহেল তানভীর, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সাধারণ সম্পাদক হানিফ মুন্সী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com