July 2, 2026, 11:41 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

দাবি ইরানি মন্ত্রীর আঞ্চলিক শান্তি হুমকির মুখে ফেলছে ইসরাইল

Reporter Name
  • Update Time : Monday, October 20, 2025
  • 66 Time View
87

ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের চেয়ারম্যান শামসেদ্দিন হোসেইনি বলেছেন, ইহুদিবাদী শাসনব্যবস্থা (ইসরাইল) অঞ্চলটির শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) জেনেভায় অনুষ্ঠিত ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শামসেদ্দিন হোসেইনি বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে কোনো প্রয়াস বাদ দেবে না—যার লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

সাম্প্রতিক কাতারে ইসরাইলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, কাতারে ইসরাইলি শাসনব্যবস্থার এই সন্ত্রাসী হামলা জাতিসংঘ সনদের নীতিমালা, আন্তর্জাতিক আইনের মৌলিক বিধান এবং প্রতিবেশী কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।

হোসেইনি আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময়ই বলেছে—আঞ্চলিক দেশগুলোর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরান কোনো প্রচেষ্টা থেকে বিরত থাকবে না।

‘সংকটকালে মানবিক নীতিমালা রক্ষা এবং মানবিক কার্যক্রমকে সহায়তা’ এই মূল প্রতিপাদ্য নিয়ে রোববার জেনেভায় শুরু হয়েছে ১৫১তম আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন। ইরানের উপ-স্পিকার হামিদরেজা হজিবাবাঈর নেতৃত্বে আয়োজিত এ বৈঠক চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com