July 1, 2026, 5:31 pm
সর্বশেষ সংবাদ:
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করল ডিবি, গ্রেফতার ৮

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 96 Time View
122

মানিকগঞ্জে রপ্তানিমুখি একটি গার্মেন্টসসহ দুটি শিল্প প্রতিষ্ঠানে সংঘটিত দুটি বড় ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা সক্রিয় ডাকাত চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঈদুল ফিতরের ছুটির সুযোগে বন্ধ থাকা দুটি শিল্পপ্রতিষ্ঠানে একই কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় চক্রটি জড়িত ছিল। এর আগে এ মামলায় আরও একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে শিবালয় উপজেলার গোয়ালখালী এলাকার আসতিয়া পেপার অ্যান্ড বোর্ড মিলে। গত ২০ মার্চ গভীর রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা বেঁধে মেশিন রুমে আটকে রাখে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে নগদ টাকা, কম্পিউটার, বৈদ্যুতিক মোটর, কাটিং মেশিনসহ প্রায় ১৪ লাখ ২৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় অবস্থিত রপ্তানিমুখি এডভান্স এ্যাটায়ার লিমিটেড কারখানায়। ২৩ মার্চ রাত দেড়টার দিকে ২০-২২ জনের আরেকটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। তারা অফিস কক্ষ তছনছ করে নগদ টাকা, ডিভিআর, কম্পিউটার এবং বিদ্যুৎ স্টেশনের মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ দুই ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলীর তত্ত্বাবধানে ডিবির একাধিক টিম অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মানিকগঞ্জ সদর, ঢাকা জেলার আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাসুদ রানা (৩৪), সাজেদুল ইসলাম ওরফে সাজিদ (৩০), সাগর প্রামাণিক (২৭), আক্তার হোসেন (৩৫), আলামিন ওরফে আল আমীন (৪০), আবু বক্কর সিদ্দিক (৩৫), বিল্লাল হোসেন (৩৫) ও আব্দুস সালাম (৫৫)।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে কম্পিউটার, মনিটর, ডিভিআর, বৈদ্যুতিক যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার ও পাইপ, কপার ক্যাবল, বাসবারসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত কাটার, ড্রিল মেশিন, হাতুড়ি ও অন্যান্য যন্ত্রপাতিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত চক্রের বিস্তৃত নেটওয়ার্কের তথ্য মিলছে। তারা জেলার অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com