October 19, 2026, 4:40 pm
সর্বশেষ সংবাদ:
‘ইতিবাচক ধারায় এগোচ্ছে সম্পর্ক’—ঢাকার সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায় ইসলামাবাদ বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন শুধু জিপিএ-৫ নয়, শুদ্ধাচার ও স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দাও: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026
  • 15 Time View

জাতীয় ডেস্ক: মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, দেশের অন্যান্য খাতের তুলনায় স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অনিয়ম ও লুটপাট চলছে। অতীতে স্বৈরাচারী সরকারের আমল থেকেই এই সেক্টরে হরিলুটের যে সংস্কৃতি চালু হয়েছিল, বর্তমান সময়েও তা অব্যাহত রয়েছে। সম্প্রতি কুলাউড়া উপজেলা সদরে একটি ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর সমালোচনা করেন।

তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি মৌলভীবাজার সদর হাসপাতালে কোনো ধরনের কাজ সম্পন্ন না করেই ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত এবং তাদের হাতেনাতে ধরা হয়েছে। এই ধরনের লাগামহীন দুর্নীতির কারণে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এম নাসের রহমান বলেন, পুরো স্বাস্থ্য বিভাগ এখন দুর্নীতির এমন এক মহাসমুদ্রে পরিণত হয়েছে যে সেখান থেকে উত্তরণ বেশ কঠিন হয়ে পড়েছে। সরকারি হাসপাতালগুলোতে দালাল চক্র ও নানা অনিয়মের কারণে সাধারণ মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন। দুর্নীতির এই সিন্ডিকেট ভেঙে ফেলা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ কোনোভাবেই কমবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিশিষ্ট শিল্পপতি ও ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com